বাংলাদেশের ৬৪ দশমিক ২ শতাংশ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জানে না। অন্তত একবার এআই ব্যবহার করেছে, এমন মানুষ ১০ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে। একই জরিপ বলছে, এআই সম্পর্কে কম জানা ও কম ব্যবহারের দিক থেকে ৩৭ দেশের মধ্যে বাংলাদেশের নিচে আছে শুধু মালাবি, আফগানিস্তান ও কোমোরোস।
গ্যালাপ ও মাইক্রোসফট বিশ্বের ১৪০টি দেশে এই জরিপ চালাচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে বাংলাদেশসহ ৩৭টি দেশের জরিপের ফল গত ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে গ্যালাপের ওয়েবসাইটে। এই জরিপে বাংলাদেশ থেকে ১৫ বছর ও তার বেশি বয়সী এক হাজার মানুষ অংশ নেয়। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মুখোমুখি, ফোনে এবং অনলাইন জরিপের মাধ্যমে মতামত সংগ্রহ করা হয়েছে।
দৈবচয়নের ভিত্তিতে নমুনা বাছাই করা হয়েছে।পিছিয়ে থাকা চার দেশের একটি বাংলাদেশএ জরিপে এআই বিষয়ে মানুষের জানা–বোঝার দিকটি দেখা হয়েছে কয়েকটি ধাপে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।